কক্সবাজার

কক্সবাজারের কাউন্সিলর মিজান, নোবেল ও রফিক গ্রেফতার

কক্সবাজার, ২৮ মার্চ – কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ মার্চ) ভোরে কক্সবাজার শহরের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের নামে রোহিঙ্গা নাগরিকদের করার অভিযোগে রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবু্ব আলম ও সহকারী পরিচালক শরীফ উদ্দীন।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পের আগুনে মৃত্যু বেড়ে ১৫, নিখোঁজ ৪০০

সহকারী পরিচালক শরীফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, কাউন্সিলের দায়িত্ব পালনকালে এই তিন কাউন্সিলের বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকাভুক্ত করার অভিযোগ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে মামলা করে দুদক। এর মামলা নম্বর ১০/২০২১।

দুদক কর্মকর্তা শরীফ উদ্দীন বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনৈকতার আশ্রয় নিয়ে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মিজানুর রহমান এবং সাবেক কাউন্সলির জাবেদ কায়সার নোবেল ও রফিকুল ইসলাম রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার তথ্য পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় দুদক দল।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের থানায় সোপর্দ করা হবে জানান তিনি।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language