বলিউড

জন্মদিনে স্ত্রীকে এক কোটি মূল্যের গাড়ি উপহার দিলেন অনিল কাপুর!

মুম্বাই, ২৮ মার্চ – স্ত্রী সুনীতা কাপুরের ৫৬তম জন্মদিন উদযাপন করলেন অভিনেতা অনিল কাপুর। জন্মদিনকে স্পেশাল করে তুলতে সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে কাটানো মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেন তিনি। দীর্ঘ ক্যাপশনে আবেগঘন বার্তা দেন ‘জক্কাস’ অনিল কাপুর।

অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘আমার জীবনের ভালবাসা, ট্রেনের থার্ড ক্লাস বগি থেকে লোকাল বাস-রিক্সা এবং কালো-হলুদ ট্যাক্সি; বিমানের ইকোনমি ক্লাস থেকে ফার্স্ট বিজনেস ক্লাস; দক্ষিণের কড়াইকুন্ডি গ্রামের ছোট ছোট হোটেল থেকে লেহ লাদাখের টেন্ট… আমরা সেগুলোকে মুখের হাসি এবং হৃদয়ে ভালবাসা নিয়ে পেরিয়ে এসেছি’।

আরও পড়ুন : করোনামুক্ত হলেন রণবীর

তিনি আরও লেখেন, ‘কয়েক লক্ষ কারণের জন্য আমি তোমাকে ভালবাসি…. তুমি আমার হাসির পিছনে কারণ এবং আমি তোমার সঙ্গে একসঙ্গে ভ্রমণ করতে পেরে এত আনন্দিত এবং পূর্ণ হয়েছে। আজ, প্রতিদিন এবং চিরদিনের জন্য তুমি আমার আত্মার সঙ্গী এবং জীবনসঙ্গী হিসেবে তোমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করছি … জন্মদিনের শুভেচ্ছা … সবসময় ভালোবাসি’।

জন্মদিনে স্ত্রীকে গিফ্ট হিসেবে মার্সেডিজ বেঞ্চ জিএলএস উপহার দিয়েছেন তিনি। যাঁর মূল্য প্রায় এক কোটি রুপি যা বাংলাদেশি মূদ্রায় কোটি ছাড়িয়ে যায়।

অনিল ও সুনীতা ১৯৮৪ সালে বিয়ে করেছিলেন। এই জুটির ‘মেরি জঙ্গ’ ছবির সেটে প্রথম দেখা হয়েছিল। তাঁদের তিন সন্তান- সোনম, রীহা এবং হর্ষবর্ধন। বারার পদচিহ্ন অনুসরণ করে অভিনয়কেই কেরিয়ার হিসাবে বেছে নিয়েছেন সোনম ও হর্ষবর্ধন। অন্যদিকে রিয়া ছবি প্রয়োজনার সঙ্গে যুক্ত। পাশাপাশি সোনমের সঙ্গে যৌথ ভাবে একটি পোশাক ব্র্যান্ড চালনা করেন অনিল-সুনীতার ছোট মেয়ে।

এন এইচ, ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language