জাতীয়

যেভাবে ইসির ১০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে

ঢাকা, ২৮ মার্চ -নতুন ভোটারদের স্মার্টকার্ড দিতে না পারায় অনলাইনে ১০ টাকার বিনিময়ে যেকোনো কম্পিউটারের দোকান থেকে মানুষ নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাউনলোড করতে পারছেন। ভোটারদের এই সুযোগ দেওযায় প্রায় ১০ কোটি টাকার মতো সাশ্রয় হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)।

আরও পড়ুন : পি কে হালদারের ৪৫০ শতক জমি ও দুই ফ্ল্যাট জব্দ

জানা গেছে, করোনাকালীন সময়ে নতুন ৪০ লাখ ভোটারকে এনআইডি সরবরাহ করেছে ইসি। এক্ষেত্রে তারা নিজেরাই অনলাইনে ইসির সার্ভার থেকে নাগরিক পরিচয়পত্রটি ডাউনলোড করে নিয়েছেন। নতুন ভোটাররা অনলাইনে এনআইডি ডাউনলোড করে প্রিন্টি লেমিনেটিং নিতে পারেন। তবে পরবর্তীতে এসব ভোটারদের স্মার্টকার্ড দেবে ইসি।

ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর বলেন, গত এক বছরে ৪৪ লাখ ৮১ হাজার ৩৬৯ জন নতুন ভোটার অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে নিজের এনআইডি নিজেই ডাউনলোড করে নিয়েছেন। ইন্টারনেট লিংকে (https://services.nidw.gov.bd/) লগইনের মাধ্যমে নিজ এনআইডি নম্বর জানা ও অনলাইন কপি পাওয়া যাচ্ছে।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৮ মার্চ


Back to top button