ক্রিকেট

জিম্বাবুয়েতে ১৫ মাস পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

হারারে, ২৮ মার্চ -প্রায় ১৫ মাসের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে জিম্বাবুয়ের। করোনা মহামারিতে থেমে থাকা দেশটিতে ঘরোয়া ক্রিকেট শুরু হলেও আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে হাত বাড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী এপ্রিলের শেষদিকে তিন টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে জিম্বাবুয়ে সফর করবে পাকিস্তান। সিরিজের সবকটি ম্যাচই হবে গ্যালারী শূন্য ম্যাচে। বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এমনটা মাথায় রেখেই দর্শক শূন্য মাঠে খেলা আয়োজনের সিদ্ধান্ত জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের। তবে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

আরও পড়ুন : আমরা একই ভুল বারবার করছি: মাহমুদউল্লাহ

জিম্বাবুয়ে সফরের আগে দক্ষিণ আফ্রিকা সফর করবে পাকিস্তান। এই সিরিজে রয়েছে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ। দুটি সিরিজ শেষে ১৭ এপ্রিল জিম্বাবুয়েতে যাবে পাকিস্তান।

জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২১ এপ্রিল থেকে। বাকি দুটি ২৩ ও ২৫ এপ্রিল। প্রথম টেস্ট ২৯ এপ্রিল থেকে, দ্বিতীয়টি ৭ মে থেকে।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language