‘মেয়ে পটানোর টিপস’ চাইল ভক্ত, শাহরুখের জবাব

মুম্বাই, ৩১ মার্চ – রোমান্সের কিং বলা হয় বলিউড অভিনেতা শাহরুখ খানকে। সেই কিং যদি আপনাকে ‘পটানোর কৌশল’ বাতলে দেন, তাহলে কেমন হবে? হ্যাঁ, তেমনটি হয়েছে। যার রোমান্টিক সংলাপে হাজারও তরুণী দিশেহারা, সেই শাহরুখ এক ভক্তকে পটানোর টিপস দিয়েছেন।
কী সেই টিপস? শাহরুখের ভাষ্যটা এমন, ‘পটানো শব্দটি ব্যবহার না করে শুরু করুন। আরও নম্রতা, সম্মান ও শ্রদ্ধার সঙ্গে চেষ্টা করুন।’
আরও পড়ুন : বলিউডে পা রাখছেন সাইফ পুত্র
সময় পেলেই শাহরুখ খান নিজের টুইটার হ্যান্ডেলে ভক্তদের প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকেন। সম্প্রতি তেমনই এক আয়োজনে এক ভক্ত বলেছিল, মেয়েদের পটানোর একটি-দুটি পরামর্শ দিতে। সেই উত্তরে এমন রি-টুইট করেছেন বলিউড কিং খান।
Start with not using the word ‘Patana’ dor a girl. Try with more respect gentleness and respect. https://t.co/z1aJ0idK0t
— Shah Rukh Khan (@iamsrk) March 31, 2021
ভক্তদের এমন বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ খান। যার মধ্যে সিনেমার ঘোষণার প্রশ্নে শাহরুখ উত্তর দিয়েছেন, ‘ঘোষণা বিমানবন্দর এবং রেলস্টেশনগুলোর জন্য আমার বন্ধু… সিনেমার খবর হাওয়ায় উড়ে বেড়ায়।’
শাহরুখ খানের সেই হাওয়ায় উড়ে বেড়ানোর খবর হচ্ছে, ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তিনি। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।
গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের শুরুতে। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এন এইচ, ৩১ মার্চ









