খুলনা

খুলনায় একদিনে করোনা আক্রান্ত ৩৮

খুলনা, ০১ এপ্রিল – খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনের করোনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনারই ৩৮ জন। এই সময়ে আব্দুল জলিল (৬৫) নামে একজনের করোনায় মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : যশোরে নতুন ২৩ জন করোনা পজেটিভ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মহানগরীর বিকে মেইন রোডের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল গত ২৮ মার্চ খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হন। ৩১ মার্চ তিনি মারা যান।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ৩৭৭ জনের করোনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ৩৮ জন, বাগেরহাটের ৭ জন, সাতক্ষীরা ২ জন, নড়াইল ও গোপালগঞ্জে ১ জন করে শনাক্ত হয়েছেন।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০১ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language