বলিউড

দিয়ার কোলে আসছে নতুন অতিথি

মুম্বাই, ০১ এপ্রিল – মুম্বাই ব্যবসায়ী ভৈরব রেখির সঙ্গে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হন দিয়া মির্জা।

সম্প্রতি স্বামী ও সৎ মেয়ে সামায়রাকে নিয়ে মালদ্বীপে বেড়াতে গেছেন বলিউডের এই অভিনেত্রী। আর সেখান থেকেই জানালেন একটি সুখবর। প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন দিয়া মির্জা।

আরও পড়ুন : বিদ্যা বালানের সেই ভিডিও ভাইরাল

আজ (১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন দিয়া।

ছবিটিতে দেখা যাচ্ছে, মালদ্বীপের একটি রিসোর্টের সেতুর সামনে দাঁড়িয়ে আছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার দুই হাত নিজের বেবি বাম্পে।

এন এইচ, ০১ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language