ফুটবল

৩৪ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

অ্যাটলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দেল রেতে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ। এতে করে ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতল দলটি। সবশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে ফাইনালে ১-০ গোলে জিতেছে সোসিয়েদাদ। ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল সোসিয়েদাদের। ৫৮তম মিনিটে জোড়া ধাক্কা খায় অ্যাটলেটিক বিলবাও। ডি-বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্তিনেস। পেনাল্টি পায় সোসিয়েদাদ। তা থেকেই পার্থক্য গড়ে দেন ওইয়ারসাবাল।

আরও পড়ুন : গুরুত্বপূর্ণ সময়েই ফিরলেন নেইমার

বার্সেলোনার পর প্রতিযোগিতাটির দ্বিতীয় সফলতম ক্লাব বিলবাও, ২৩ বার জিতেছে তারা। তবে তাদের সবশেষ শিরোপাটি সেই ১৯৮৩-৮৪ মৌসুমে। এরপর মাঝে চারবার ফাইনাল খেললেও প্রতিবারই হতাশা হয়েছে সঙ্গী।

এর শিরোপা খরা ঘোচানোর আরেকটি সুযোগ অবশ্য দুই সপ্তাহ বাদেই পাচ্ছে তারা। ২০২০-২১ আসরের ফাইনালে আগামী ১৭ এপ্রিল বার্সেলোনার মুখোমুখি হবে বিলবাও।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language