জাতীয়

হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী গ্রেপ্তার

ঢাকা, ১২ এপ্রিল – হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলের মুখপাত্র আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। হেফাজতে ইসলামের শীর্ষপর্যায়ের কোনো নেতার গ্রেপ্তার হওয়ার ঘটনা এটাই প্রথম।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল রোববার সন্ধ্যায় আজিজুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, গতকাল হাটহাজারীতে বৈঠক শেষে আজিজুল হককে আটক করা হয়েছিল বলে দাবি করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী।

আরও পড়ুন : রয়্যাল রিসোর্টে হামলা মামলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

তবে গতকাল রাত থেকে চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা আজিজুল হক ইসলামাবাদীকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে আসছিলো তার পরিবার। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

পরে আজ সোমবার দুপুরে আজিজুল হকের ছোটভাই ফয়েজুল হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তার খোঁজ মিলেছে বলে জানান। ফয়েজুল লিখেন, ‘বড়ভাই হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সন্ধান পাওয়া গিয়েছে। তিনি ঢাকা ডিবি অফিসে আছেন, সুস্থ আছেন। উদ্বিগ্ন না হয়ে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’

সূত্র : আমাদের সময়
এন এ/ ১২ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language