জাতীয়

হেফাজত নেতা আফেন্দীকে আটকের অভিযোগ

ঢাকা, ১৪ এপ্রিল – ঢাকার ইসলামবাগ মাদ্রাসার শাইখুল হাদিস ও প্রিন্সিপাল, জমিয়ত মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে আটকের অভিযোগ করেছে সংগঠনটি।

গণমাধ্যমকে বিষয়টি জানান বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় মহাসচিব এহতশামুল হক সাকি।

তিনি বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন
অভি/ ১৪ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language