ক্রিকেট

বাবরের ব্যাটে ঝড়, উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

কেপ টাউন, ১৫ এপ্রিল – দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে বুধবার (১৪ এপ্রিল) চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটে নেমে ৫ উইকেটে প্রোটিয়ারা ২০৫ রান। ২০৬ রানের লক্ষ্য পাকিস্তান টপকে যায় ১২ বল হাতে রেখেই।

এদিকে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন সদ্যই আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলির ১ হাজার ২৫৮ দিনের রাজত্ব নিজের নামে লিখিয়ে নেয়া বাবর আজম। ক্যারিয়ার সেরা ১২২ রানের ইনিংস খেলে থামেন এই ব্যাটিং জিনিয়াস। ৫৯ বলের বিধ্বংসী ইনিংসটি ১৫টি চার ও ৪টি ছক্কায় সাজান পাক অধিনায়ক।

আরও পড়ুন : চার ওভারে ৭ উইকেট হারাল হায়দরাবাদ, অবিশ্বাস্য জয় ব্যাঙ্গালুরুর

তার আগে ওপেনিং জুটিতে ফাওয়াদ আলমকে নিয়ে গড়েন ১৯৭ রানের রেকর্ড জুটি। ক্ষুদ্র ফরম্যাটে আগেই শতকের স্বাদ পাওয়া ফাওয়াদও ছিলেন মারমুখী, ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ছিলেন ৭৩ রানে। দুই বলে দুটি চারে ম্যাচজয়ী ইনিংস খেলেন মাঠ ছাড়েন ফখর জামান। টি-টোয়েন্টিতে এটি পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এই সিরিজেরই প্রথম ম্যাচে ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় জয় ছিল তাদের আগের রেকর্ড।

বাবরের ম্যাচে দক্ষিণ আফ্রিকানরাও খারাপ ব্যাটিং করেনি। ইয়ানেমান ম্যালান ও এইডেন মার্করামের উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান। ফিফটি পেয়েছেন দুজনই। ম্যালান ৪০ বলে ৫৫ ও টানা তৃতীয় ফিফটি পাওয়া মার্করাম ৬৩ রান করেছেন ৩১ বলে। মার্করামদের ভিত্তির ওপরে দাঁড়িয়েই ২০০ পেরোয় দলটি। কিন্তু শেষ পর্যন্ত বাবরের বিস্ফোরক ব্যাটিংয়ের ছায়ায় ঢাকা পড়তে হলো তাঁদের।

সূত্র : বিডি২৪লাইভ
এন এইচ, ১৫ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language