বলিউড

সপরিবারে করোনায় আক্রান্ত অভিনেতা রাহুল রায়

মুম্বাই, ১৫ এপ্রিল – সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা রাহুল রায়। নিজের সোশ্যাল মিডিয়ায় অসুস্থতার খবর জানিয়েছেন তিনি।

রাহুল রায় জানিয়েছেন, গত ২৭ মার্চ তার ভবনের এক প্রতিবেশী করোনা আক্রান্ত হওয়ায় বাড়িটি সিল করে দেয়া হয়েছে। গত ১৪ দিন ধরে তিনি ও তার পরিবারের সদস্যরা বাড়ির বাইরে যাননি। তবুও কীভাবে তারা সংক্রমিত হলেন তা বুঝতে পারছেন না।

আরও পড়ুন : স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হয়েছে ‘মুন্নি বদনাম হুয়ি’ গান!

রাহুল জানান, প্রথমে তার বোন এবং বোনের স্বামী করোনায় আক্রান্ত হন। তারপর একে একে বাকিরা সংক্রমিত হয়। করোনায় আক্রান্ত হওয়ার পর তারা আর বাড়ি থেকে বের হননি। ঘরের মধ্যেই রয়েছেন আইসোলেশনে।

রাহুল রায় জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও, তাদের শরীরে তেমন কোনও উপসর্গ নেই। তবে চিকিৎসক তাকে নিয়মিত অক্সিজেন লেভেল পরীক্ষা করতে বলেছেন এবং প্রয়োজনীয় ওষুধ খেতে বলেছেন।

গত বছর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন রাহুল রায়। বেশ কয়েকদিন হাসপাতালে থেকে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

এন এইচ, ১৫ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language