জাতীয়

করোনায় ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিবের মৃত্যু

ঢাকা, ১৬ এপ্রিল – করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ন্যাশনাল রেজিলিয়েন্স প্রকল্প (ডিডিএম -পার্ট) পরিচালক একেএম মারুফ হাসান। ১৫ এপ্রিল সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

ন্যাশনাল রেজিলিয়েন্স প্রকল্প (ডিডিএম -পার্ট) পরিচালক একেএম মারুফ হাসান বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ও মন্ত্রণালয়ের সচিব মো মহসিন ও ইউএনডিপি, বাংলাদেশ ও এনআরপি পরিবার।

সূত্র : দেশ রূপান্তর
এন এ/ ১৬ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language