দক্ষিণ আমেরিকা

উইসকনসিনে বন্দুকধারীর গুলি, নিহত ৩

ম্যাডিসন, ১৯ এপ্রিল – যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

কেনোশা পুলিশ জানায়, স্হানীয় সময় রোববার বেলা ১২টার পর শেরিডান রোডের ১৫ নম্বরের সোমারস হাউজে হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই স্থান থেকে একজনকে বের করে দেওয়া হয়। এর পরই ওই ব্যক্তি আবার ফিরে এসে হামলা করে।

আরও পড়ুন : কলম্বিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহী ফ্রন্টের সংঘর্ষ, নিহত ১৫

তবে ওই ব্যক্তিকে কেন ওখান থেকে বের করে দেওয়া হয় কিংবা হামলার সঙ্গে কতজন জড়িত, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কেনোশা শহর পুলিশ কর্মকর্তা ডেভিড জি বেথ জানান, এটি একটি বিচ্ছিন্ন হামলার ঘটনা৷ হামলাকারী পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করে জোর তদন্ত চলছে।

গত এক মাসে যুক্তরাষ্ট্রে ৪৬টিরও বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারীর হামলায় হতাহত হয়েছেন অনেকে। দাবি উঠছে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২য় সংশোধনীত প্রত্যেক নাগরিকের অস্ত্র বহন সুরক্ষিত থাকায় জো বাইডেন কতটা সফল হবে তা নিয়ে রয়েছে সংশয়।

সূত্র : সমকাল
এন এইচ, ১৯ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language