সাহিত্য সংবাদ

মৃত্যুর সঙ্গে লড়ছেন ক্যান্সার আক্রান্ত কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী

ঢাকা, ২০ এপ্রিল – ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী। গত ছয় মাস আগে তার ক্যানসার ধরে পড়েছিল, বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

বুলবুল চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে তার জ্বর ও শরীরের ওজন কমে যাচ্ছিল। ফেব্রুয়ারিতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ক্যানসার ধরা পড়ে। ক্যানসার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়েছে। তিনি কিছু খেতে পারছেন না। কেমো নেওয়ার মতো শারীরিক অবস্থাও তার নেই।

উল্লেখ্য, বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক পেয়েছেন।

সূত্র : দেশ রূপান্তর
অভি/ ২০ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language