জাতীয়

দুই ডোজ মিলিয়ে ৭৪ লাখ টিকা দেওয়া শেষ

ঢাকা, ২১ এপ্রিল – দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (২০ এপ্রিল) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৪৫ হাজার ৮৫ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ১৮৯ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে এ পর্যন্ত ৭৪ লাখ ২৩ হাজার ২৭৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা গ্রহীতাদের মধ্যে ৯৮৭ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আরও পড়ুন : খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি: চিকিৎসক

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৯৩৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০২ জন। এছাড়া বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ৫০ হাজার ৮৭৩ জন।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২১ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language