জাতীয়

করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

ঢাকা, ১৭ অক্টোবর- তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

তবে তার শারীরিক জটিলতা নেই।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তথ্যমন্ত্রী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) থেকে করোনা পরীক্ষা করালে ফল পজেটিভ আসে। এরপর তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন: দক্ষতার অভাবে দূতাবাস অ্যাপের সেবা থেকে বঞ্চিত প্রবাসীরা: পররাষ্ট্রমন্ত্রী

করোনাকালে প্রায় প্রতিদিনই সচিবালয়ে দাফতরিক কাজ করছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিভিন্ন কাজে মন্ত্রণালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন মন্ত্রী।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা বেশ ভালো আছে।

সূত্র: বাংলানিউজ

আর/০৮:১৪/১৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language