আইন-আদালত

দুই মামলায় জামিন পেলেন রাশেদ চিশতি

ঢাকা, ১৯ অক্টোবর- ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) অর্থপাচারের দুই মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতীকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মহানগর আদালতের জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তাকে জামিনের এ আদেশ দেন। এর আগে আসামি রাশেদুলের পক্ষে তাঁর আইনজীবী জামিন আবেদন করেন। অন্যদিকে দুদক জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২০ হাজার টাকার মুচলেকায় জামিন দেন।

আরও পড়ুন: আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহার

চলতি বছরের ২১ জুলাই ৪০ কোটি ৭৯ লাখ টাকা ও ২৭ জুলাই এক কোটি টাকা অর্থপাচারের অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দুটি করেন।

সূত্র: কালের কন্ঠ

আর/০৮:১৪/১৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language