নাটোর

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই কারাগারে

নাটোর, ২০ অক্টোবর- নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া গ্রামে শর্টগানের পাঁচ রাউন্ড গুলি রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে এক যুবক নিজেই জেলে গেছে। তার নাম আব্দুল মান্নান (৩০)। সে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। লালপুর থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১

ওসি সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জের ধরে মান্নান পরিকল্পিতভাবে অপর এক যুবককে ওই গুলি গুঁজে দিয়ে ফাঁসানোর জন্য সোমবার রাত সাড়ে ১১টার দিকে বিলমাড়িয়ার কামারের মোড় এলাকায় যায়। এসময় স্থানীয় লোকজন বিষয়টা বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পরে লালপুর থানার একদল পুলিশ তার লুঙ্গিতে গোপনে বিশেষ কায়দায় রাখা ওই পাঁচ রাউন্ড গুলি উদ্ধার শেষে তাকে আটক করে। এবিষয়ে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আসামিকে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র : বাংলা ট্রিবিউন
এম এন / ২০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language