এক হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর, ২১ অক্টোবর– মাদারীপুরে হযরত মাতুব্বর নামে এক হাজতিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে ওই হাজতির মৃত্যু হয়।
নিহত হযরত মাতুব্বর (৫০) সদর উপজেলার গাছবাড়ি গ্রামের তফেল মাতুব্বরের ছেলে।
মাদারীপুর জেলা কারাগার কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় সংঘর্ষের ঘটনায় গত ১৯ ও ২২ জুলাই সদর মডেল থানায় আলাদা দুটি মামলায় আসামি করা হযরত মাতুব্বরকে।
পরে ২৭ সেপ্টেম্বর স্বেচ্ছায় আদালতে হাজির হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বুধবার ভোরে হঠাৎ অসুস্থ অবস্থায় হযরতকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মারা যান তিনি।
আরও পড়ুন: গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দিল গৃহশিক্ষক
এদিকে হযরতকে পিটিয়ে হত্যার করা হয়েছে বলে দাবি করেন স্বজনরা।
নিহতের স্ত্রী সাজেদা বেগম বলেন, আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি সেদিনও দেখি গেছি ভালো ছিল। তাকে জেলখানার লোক পিটিয়ে মেরে ফেলেছে।
তবে অভিযোগ অস্বীকার করে মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় হাজতিকে। পরে হৃদ্রোগে আক্রান্ত হয়েই হযরতের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২১ অক্টোবর









