টলিউড

শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ নেই, রোশনের স্বীকারোক্তি

কলকাতা, ০৮ জানুয়ারি- কলকাতার তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং-এর সংসারে কী চলছে তা নিয়ে মাসখানেক ধরে চলছে গুঞ্জন। কিন্তু কোনো পক্ষই মুখ খুলছিলেন না। এবার রোশন জানালেন, শ্রাবন্তীর সঙ্গে কোনো যোগাযোগই নেই।

আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এ বিমানকর্মী বলেন, নাহ্। এখন তো আর যোগাযোগ নেই।

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোশন। তা নিয়ে শুরু হয় গুঞ্জন।

এ প্রসঙ্গে বলেন, “আরে, আমার এক বন্ধু সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা ছবি পাঠিয়েছিল। বলেছিল, হাসিটা ঠিক আমার মতো। সেটাই আমি ইনস্টায় পোস্ট করি। ব্যাস! ট্রোলড! লোকে লিখতে শুরু করল, আমিও এবার সুশান্তের মতো গলায় দড়ি দিয়ে মরব! মেরেই ফেলল আমাকে! এখন যা-ই পোস্ট করি, লোকে খারাপ বা ভুল কমেন্ট করতেই থাকে। আর শুধু তো আমার ওপর নয়। ওর (শ্রাবন্তীর নাম না করে) প্রোফাইলেও যা খুশি লেখা হচ্ছে। লোকে ওকে ওর মতো থাকতে দেবে না! সোশ্যাল মিডিয়া খুব খারাপ জায়গা হয়ে গিয়েছে। যে যা করছে করতে দাও। আনএথিকাল খবর করে কী লাভ?”

আরো পড়ুন:  ‘ভালোবেসে বরবাদ হয়ে গেছেন রোশান’

একজন অভিনেত্রীর সঙ্গে সংসার করা কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নে বলেন, “আর পাঁচটা সংসারের মতোই আমাদের সংসার ছিল। ও যে সুপারস্টার, সেটা বাড়িতে থাকলে কোনোদিন বুঝতে দেয়নি। এমনকি, আমার পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিল। ওর ছেলের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। ৪০৭ (মালবাহী ম্যাটাডর) চালায় আমার এক বন্ধু। তার সঙ্গেও ও মিশতে পারত। তবে আমি মনে করি, যা হয় সবসময় ভালোর জন্যই হয়। এর বেশি আমি কিছু বলব না। প্লিজ!”

আপনি সম্পর্কটাকে কতটা হ্যান্ডল করতে পারলেন বলে মনে হয়? রোশনের উত্তর, “এই তো হ্যান্ডল করছি। করেই চলেছি। বললাম না, যা হয় ভালোর জন্যই হয়।”

বর্তমানে নিজের পোশাক ব্র্যান্ড ও জিম নিয়ে ব্যস্ত রোশন। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি জিমের ব্যবসায় নেমেছেন শ্রাবন্তী।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/৮ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language