মানিকগঞ্জ

পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাক নদীতে, নিখোঁজ ২

মানিকগঞ্জ, ০১ মার্চ – মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। ট্রাকের চালকসহ দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ৩ নং ফেরিঘাটে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সিংগাইরে আ.লীগ প্রার্থী বাশার জয়ী

তিনি বলেন, ৩ নং ফেরিঘাট এলাকায় একটি ফেরি থেকে গাড়ি আনলোড হচ্ছিল। এ সময় ওই পণ্যবাহী ট্রাকটি ফেরিতে ওঠার জন্য নামতে থাকে। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ফেরিঘাট এলাকায় থাকা একটি রেকার দিয়ে ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।

ট্রাকটি নদীতে পড়ার সময় হেলপার লাফ দিয়ে পানিতে পড়ে যায়। পরে তিনি ডাঙ্গায় উঠে আসেন বলে জানান সালাম হোসেন।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ০১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language