ফুটবল

বার্সাগেট কেলেঙ্কারিতে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট বার্তামেউ গ্রেফতার

ঢাকা, ০১ মার্চ – বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট মারিও বার্তামেউ গ্রেপ্তার হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকালে কাতালান পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বেশ কিছু দায়িত্বশীল স্প্যানিশ সংবাদ মাধ্যম এমনই দাবি করেছে। ‘বার্সা গেট’ কেলেঙ্কারির জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

আরও পড়ুন : জয়ে ফিরল লিভারপুল

স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেনা সের, আরএসি-ওয়ান এমনই খবর দিয়েছে। এর মধ্যে আরএসি-ওয়ান বার্তামেউয়ের সমর্থন পুষ্ট সংবাদ মাধ্যম। এছাড়া বার্সার কর্মকর্তা অস্কার গুরু এবং রোমান গোমেজ পন্টি গ্রেপ্তার হয়েছেন বলেও খবর।

‘বার্সা গেট’ মূলত মারিও বার্তামেউয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। ক্লাবে নিজের প্রেসিডেন্ট পদ স্থায়ী করার জন্য বার্তামেউ কাতালান ক্লাবটির কিংবদন্তি এবং ইতিহাস সেরা ফুটবলার লিওনেল মেসির বিরুদ্ধে অপপ্রচার করায়।

এছাড়া জাভি, কার্লোস পুয়োলসহ বার্সার বেশ কিছু ফুটবলারের বিরুদ্ধে অপপ্রচারে নামেন বার্সা প্রেসিডেন্ট। তার জন্য মোটা অঙ্কের অর্থ দিয়ে ভাড়া করেন পিআর প্রতিষ্ঠান। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে কাতালান পুলিশ।

সূত্র : সমকাল
এন এইচ, ০১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language