নোয়াখালী

নোয়াখালী আওয়ামী লীগ ভেরি স্ট্রং’

নোয়াখালী, ০৭ মার্চ – নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘কোনও ব্যক্তি বিশেষের জন্য আওয়ামী লীগ না। কোনও ব্যক্তি বিশেষ লাইভে কিছু বললেই আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে, এটা সেই আওয়ামী লীগ না। নোয়াখালী আওয়ামী লীগ ভেরি স্ট্রং আওয়ামী লীগ।’

শনিবার (৬ মার্চ) নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : মির্জা কাদেরকে নিয়ে মুখ খুললেন সাংসদ একরামুল করিম

তিনি বলেন, ‘৭ মার্চেল অগ্নিঝরা বক্তব্যের কারণে আজ বাংলাদেশ। এটার ওপর শহর আওয়ামী লীগ একটা প্রোগ্রাম করতে যাচ্ছে নোয়াখালী সোনাপুর কলেজ মাঠে। যারা মুজিব প্রেমী, শেখ হাসিনার সৈনিক, আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যেখানে থাকেন, যদি আপনারদের এমপিকে ভালোবাসেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, বিকাল ৩টার প্রোগ্রামে ছুটে আসবেন। নোয়াখালী আওয়ামী লীগকে নিয়ে একটা চক্রান্ত চলছে। আমরা একটু বুঝিয়ে দিতে চাই, আমরা নোয়াখালী আওয়ামী লীগ এক ও অভিন্ন। আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই।’

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ০৭ মার্চ

Back to top button
🌐 Read in Your Language