জাতীয়

টিকা গ্রহীতার সংখ্যা ৪১ লাখ ছাড়ালো

ঢাকা, ১১ মার্চ – দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে বুধবার (১০ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন। এরমধ্যে পুরুষ ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন, নারী ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে ৮৭২ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন পুরুষ এবং ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন নারী রয়েছেন।

আরও পড়ুন : সোহেল তাজের কাছে ফিটনেস প্রশিক্ষণ নিচ্ছেন ত্রাণ প্রতিমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক লাখ চার হাজার ৯৯০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭৫৯ এবং নারী ৩৯ হাজার ২৩১ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১২ লাখ ৯৮ হাজার ৩৬০ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ছয় লাখ ৫১ হাজার ৭৭১ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৭৫ হাজার ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে আট লাখ ৬১ হাজার ৩৪৬ জন, রাজশাহী বিভাগে চার লাখ ৪৭ হাজার ৫০১ জন, রংপুর বিভাগে তিন লাখ ৭৯ হাজার ২৫৪ জন, খুলনা বিভাগে পাঁচ লাখ ৩৯ হাজার ৯২৯ জন, বরিশাল বিভাগে এক লাখ ৮৬ হাজার ৬২১ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৩০ হাজার ৭৭২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language